চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

বেলছড়ি ইউনিয়ন চেয়ারম্যানের ভাই ও বিডিপির সদস্য সহ দুই জুয়াড়ী আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়িতে টাকার বিনিময়ে চলছে জুয়া। জুয়া খেলে নিঃস্ব হয়েছে অনেকে, নষ্ট হচ্ছে সমাজ। তবুও থেমে নেই উপজেলার বিভিন্ন এলাকায় সর্বনাশা এই খেলা।


স্থানীয় যুব সমাজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (০৯ মার্চ) রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়া (ক্যাম্পের টিলা) হতে জুয়া খেলা অবস্থায় ২ জন জুয়ারি কে জুয়া খেলার আলামত সহ হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রহমত উল্লাহর ভাই মোঃ সাইফুল ইসলাম ও গড়গড়িয়া এলাকার বিডিপির হাবিলদার মোঃ শাহ আলম ওরফে শাকু।


স্থানীয়রা জানায়, উল্লেখিত পেশাদারী জুয়াড়িরা দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার জুয়া মিনি ক্যাসিনো বসিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চালিয়ে আসছিল। তাদেরকে অনেকবার ধাওয়া করা হলেও তারা পালিয়ে যায়। সর্বশেষ গতকাল ১০/১২ জনের একটি জুয়াড়ির দলকে ধাওয়া করে দুইজনকে ধরা হয়। যুব সমাজ তাদেরকে ধরে স্থানীয় মেম্বার ১নং ওয়ার্ডের টিপু মেম্বার, ২নং ওয়ার্ডের আল আমিন, ৬নং ওয়ার্ডের রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের হাতে তুলে দেন। তারা আরো বলেন বিডিপির একজন হাবিলদার যেখানে এলাকায় বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড বাঁধা দিবেন অথচ তার পাহারায় চলছে এসকল অপরাধমূলক কর্মকান্ড। এ ব্যাপারে স্থানীয় মেম্বাররা চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান অদ্য বিকেল ৪টায় তাদের বিচার করবেন বলে আশ্বাস দিয়ে এখনো কোন বিচার করেননি।


বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন এখনো কেন বিচার করেনি জুয়া খেলায় তার ভাই আছে বলে?


এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রহমত উল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন চেয়ারম্যান এর কাছ থেকে এটা আশা করিনি। তাদেরকে বিচারের আওতায় আনা উচিৎ ছিল। তারা আরও বলেন ভবিষ্যতেও আমাদের এলাকায় মাদক, জুয়া সহ বিভিন্ন প্রকার অপরা মূলক কর্মকান্ড ঠেকাতে আমরা সর্বদা প্রস্তুত।


Tag
আরও খবর