কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

জলাবদ্ধতা মাদক সন্ত্রাস কিশোর গ্যাং মুক্ত বসবাস উপযোগী নগরী হিসেবে গাজীপুর সিটি করপোরেশনকে গড়ে তুলতে চাই মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিগত সময়গুলোতে গাজীপুর সিটি করপোরেশন এলাকা জলাবদ্ধতা মুক্ত বসবাস উপযোগী হয়নি। 

সিটি করপোরেশন থেকে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা মিলেনি। এলাকার ছোট ছোট রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। সিটি করপোরেশন হওয়ার পরে গাজীপুরের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি পাবার কথা থাকলেও বাস্তবিক অর্থে সে উন্নয়ন তো হয়ই নি বরং  সিটি এলাকার অবস্থা এখন আরো খারাপ হয়েছে। 


তিনি বলেন, ২৫ মে'র নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ আমরা গাজীপুর মহানগরীকে জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত বসবাস উপযোগী করে গড়ে তুলবো। মহল্লার রাস্তাগুলো খানাখন্দে ভরপুর থাকবে না। ময়লা-আবর্জনার স্তূপ থাকতে দেয়া হবে না। দুর্গন্ধে নাক চেপে থাকতে হবে না।  প্রত্যেক ওয়ার্ডে একটি করে চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। 


মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান বলেন, এলাকায় খেলার মাঠ করা হবে, নির্দিষ্ট কাঁচাবাজার থাকবে। প্রয়োজন অনুযায়ী গণকবরস্থান করা হবে। পানি নিষ্কাশনের নালা করা হবে। ময়লা-আবর্জনা ফেলারও নির্দিষ্ট জায়গা করবো ইনশাআল্লাহ। 


আজ ১১ মে ২৩, বৃহস্পতিবার হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান পূবাইল থানার ২৯,৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আরও খবর