বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

সচিব হলেন যশোরের অভয়নগরের কৃতি সন্তান ড. মোহাম্মদ ওমর ফারক।

অতিরিক্ত সচিব ড. মোঃ ফারুককে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বুধবার (১০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য মিলেছে।

আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত ছিলেন এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর চাকরি জীবন শুরু করেন এবং বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাটে বিভিন্ন দ্বায়িত্ব পালন করেন। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

মাঠ প্রশাসনের পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন দায়িত্বশীল পদে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কোলকাতা, ভারতে প্রথম সচিব (বানিজ্যিক) হিসেবে ৫ বছরের ও বেশি সময় নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের আগে তিনি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবন: মেধাবী ড. মোহাম্মদ ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সমাজ কল্যাণ বিষয়ে প্রথম শ্রেণীতে ১ম স্থান অর্জনপূর্বক অনার্স এবং প্রথম শ্রেণীতে ২য় স্থান অর্জনপূর্বক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিকে যশোর বোর্ডের অধীনে সরকারি বিএল কলেজ, খুলনা থেকে মানবিক বিষয়ে ১ম স্থান অর্জনের গৌরব লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) থেকে আন্তর্জাতিক শ্রম ও অভিবাসনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণী রিনুফা আকতার একজন গৃহিণী এবং তাদের ২ টি পুত্র সন্তান রয়েছে।


Tag
আরও খবর