দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বিপুল পরিমান মাদকদ্রব‍‍্যসহ বিরলের সাবেক ইউপি চেয়ারম‍্যান মুরাদ গ্রেফতার

দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম‍্যান মোঃ আব্দুর রহমান (মুরাদ)কে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় মাথকদ্রব‍্য ফেন্সিগ্রীবসহ  গ্রেফতার করেছে র‍্যাব।

আব্দুর রহমান(৪৩) ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় পাচার করার চেষ্টা চালাচ্ছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে
 রাতে দিনাজপুর সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর পৌর শহরের পাহাড়পুরে মাদক 
ব্যবসায়ীর বাড়ির পাশে ওঁথ পেতে অবস্থান নেয়। 
 মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় কাঁচা আমের বস্তা সাজিয়ে এর ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ লুকিয়ে ট্রাকে লোড করার চেষ্টা কালে র‌্যাব ৪টি বস্তায় মোট ২৪৮ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও বিরল থানার ৪নং শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ (৪৩), পিতাঃ মৃত হারুন অর রশিদ, সাং- পাহাড়পুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে
হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় এই শীর্ষ মাদক ব্যবসায়ীর বাড়িতে একাধিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এয়ার কন্ডিশনার) সংযুক্ত আছে।
র‌্যাব আরো জানান আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মূলহোতা। 
সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তার পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিগ্রিপ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছে। 
র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী  দেশের সীমান্ত এলাকা হতে তার পরিচালিত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করে ফেন্সিগ্রীপ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক 
ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর সদর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

Tag
আরও খবর