বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্রসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ নির্বাচন আয়োজনের দাবিতে সাতক্ষীরায় মিছিল রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দদুই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান ‎ সাতক্ষীরায় প্রতীক পেলেন ১৯ জন, একজন স্বতন্ত্র শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ লালপুরে ইত্তেহাদের উদ্যোগে কম্বল ও শিক্ষা সহায়তা প্রদান শৈলকুপায় রাহেলা-আকবর যুব উন্নয়ন সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার যশোর-৪: ভোটের মাঠে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আজাদ, ‘মোটরসাইকেল’ প্রতীকে সরব সমর্থকরা শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় কুষ্টিয়ায় ৪ সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ জয়পুরহাটের দুটি আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ জয়পুরহাটে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিএনপিতে যোগদান অনুষ্ঠিত যশোরে চূড়ান্ত লড়াইয়ে ৩৫ প্রার্থী: প্রতীক বরাদ্দের সাথে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা

এপ্রিলে ৪৩১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2023 09:28:11 am

সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। গত এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৩১টি। এসব দুর্ঘটনায় নিহত ৪৯৭ এবং আহত হয়েছেন ৭৭৮ জন। নিহতের মধ্যে নারী ৪৯ জন এবং শিশু ৮৮। ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০১ জন, যা মোট নিহতের ৪০.৪৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.৩১ শতাংশ।


দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৯৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭১ জন, অর্থাৎ ১৪.২৮ শতাংশ। এর মধ্যে পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি। সারাদেশের স্কুল-মাদরাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।


শনিবার (১৩মে) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২০১ জন (৪০.৪৪%), বাসযাত্রী ১৪ জন (২.৮১%), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৩১ জন (৬.২৩%), প্রাইভেটকার আরোহী ৫ জন (১%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৯ জন (১৯.৯১%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-চান্দের গাড়ি-মাহিন্দ্র-টমটম-লাটাহাম্বা) ১৮ জন (৩.৬২%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ২০ জন (৪.০২%) নিহত হয়েছেন।


দুর্ঘটনার ধরণ:

দুর্ঘটনাসমূহের ৭১টি (১৬.৪৭%) মুখোমুখি সংঘর্ষ, ১৯৫টি (৪৫.২৪%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৯টি (২৫.২৯%) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৩৫টি (৮.১২%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ২১টি (৪.৮৭%) অন্যান্য কারণে ঘটেছে।


নিহতদের পেশাগত পরিচয়:

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের মধ্যে পুলিশ সদস্য ৩ জন, বিজিবি সদস্য ৩ জন, আনসার সদস্য ১ জন, গ্রাম পুলিশ ২ জন, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ৯ জন, দন্ত চিকিৎসক ১ জন, পল্লী চিকিৎসক ১ জন, ডিপিডিসি কর্মকর্তা ১ জন, দুদকের কর্মকর্তা ১ জন, বন বিভাগের কর্মকর্তা ১ জন, তহশীলদার ১ জন, সাংবাদিক ৩ জন, আইনজীবী ২ জন, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ৫ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ১১ জন, পরিচ্ছন্নতাকর্মী ২ জন, ওষুধ ও বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ১৯ জন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী ২৮ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ১৪ জন, পোশাক শ্রমিক ৭ জন, কাঠমিস্ত্রি ৩ জন, ইটভাঙা শ্রমিক ৪ জন এবং সারাদেশের স্কুল-মাদরাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও খবর