বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

উখিয়ায় মোখার প্রচন্ড প্রভাবে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

 বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উখিয়ায় কাঁচা ঘরবাড়ি ও গাছ পালা সহ ফলজ গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি ভাবে এখনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন জানান স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে মোখার প্রবল বাতাসে বিদ্যুৎতের খুটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।মোখার তীব্র আঘাতে রাজা পালং, রত্মা পালং, হলদিয়া পালং, জালিয়া পালং ও পালংখালী ইউনিয়নের কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ জানিয়েছেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, ঘুর্ণিঝড় মোখার আগাম প্রস্তুতি হিসাবে জালিয়া পালং ইউনিয়নের উপকূলীয় এলাকা সোনারপাড়া, ডেইলপাড়া, চরপাড়া এলাকা সহ ৫ টি ইউনিয়নে ঝুঁকিতে বসবাসরত প্রায় ১১ হাজার মানুষকে স্ব স্ব এলাকার সাইক্লোন সেন্টারে নিয়ে এসে নিরাপদে রাখা হয়েছিল। সাইক্লোন সেন্টার আশ্রয় নেওয়া লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে ও দিনে খাবার দেওয়া হয়েছে ।




ঘূর্ণিঝড় মোখা প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব আরো জানান ৪৬ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছিল । গঠন করা হয় ১১টি মেডিকেল টিম। স্টেন্ডবাই ছিল ৬ টি রেস্কিউ টিম। জানমাল রক্ষায় সিপিপি ৫০০ জন স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও উন্নয়ন সংস্থার ভলান্টিয়ার মিলে সর্বমোট ৬ শতাধিক কর্মী মাঠ পর্যায়ে কাজ করেছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, প্রতিটি গ্রামে কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে। ঘেরাবেড়া উপড়ে গেছে। সুপারি গাছ, কলা গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন বনজ গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ২ টি বড়গাছ ভেংগে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিপিপি সদস্যরা গাছ অপাসারণ করে সড়কে চলাচল উপযোগী করেছে।

স্হানীয়রা জানান, কাঁচা ঘরবাড়ির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও মাদ্রাসার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান মোখার প্রবল বাতাসে ১২ টি বিদ্যুৎ খুটি ভেঙে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ সোমবার দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

আরও খবর