অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা




অবশেষ বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্বান্ত মোতাবেক জানানো যাচ্ছে বরিশাল মহানগর শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।গত বছরের ২৩ জুলাই ৩২ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেন ওই সময়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য কমিটিতে আহবায়ক করা হয়েছিল রইজ আহম্মেদ মান্নাকে। দুই যুগ্ম আহবায়কসহ ওই কমিটিতে সদস্য ছিলেন ২৯ জন কমিটি বিলুপ্ত করা সম্পর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত করতে তিন মাসের জন্য কমিটি করা হয়েছিল।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে গড়া ছাত্রলীগ দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি বিলুপ্ত করা হয়েছে।”এর মাধ্যমে বরিশাল সিটি নির্বাচনে ছাত্রলীগের কার্যক্রমে গতিশীলতা বাড়বে বলে তিনি মনে করেন।বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকার প্রচারে থাকা দুই কর্মীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গত ৭ মে মহানগর পুলিশের কাউনিয়া থানায় ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ তার সহযোগীদের বিরুদ্ধে জিডি হয়েছে এরপর রোববার [১৪ মে] সন্ধ্যায় নগরীর কাউনিয়া এলাকায় নৌকার পক্ষে প্রচারে থাকা চার কর্মীকে অস্ত্রের বাঁট দিয়ে মাথায় আঘাত করাসহ হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে একই থানায়।ওই মামলার আসামি হিসেবে মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১৩ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের সবাইকে জেলে পাঠিয়েছে।’

আরও খবর