কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জে তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক পৃথক হামলা ও সংঘর্ষে আহত ৬

সংঘর্ষে আহত নৌকা প্রতীকের দুই সমর্থক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে পৃথকভাবে তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকা ও স্বতন্ত্র (আনারস) প্রার্থীর  দুই পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়ার সমর্থকদের হামলায় আহত নৌকার সমর্থক আবুল বাশার ও শাহজাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং অবস্থা আশঙ্কজনক হওয়ায় মো. উজ্জ্বল কে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নৌকার সমর্থকদের হামলায় আহত আনারস মার্কার সমর্থক মো. লিটন ও মো. শহিদ মৃধাসহ তিনজনকে পাশ্ববর্তী বরগুনা হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মে) দুপুরে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সমর্থকরা প্রচারণার কাজে দক্ষিণ গাবুয়া এলাকার
নয়া বাড়িতে গেলে নৌকার সমর্থকরা লাঠি-সোঁটা নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় আনারস মার্কার সমর্থকরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নৌকার ওই সমর্থকরা হামলার পরে যাওয়ার পথে গাবুয়া এলাকায় গেলে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী
মো. সেলিম মিয়ার সমর্থকদের সাথে কথা কাটাকাটি  হলে একপর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার কর্মী সমার্থক রা প্রচারণায় গেলে বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়ার সমর্থকরা হামলা করে। এতে আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন বলেন, নৌকার লোকজন আমার লোকজনকে মারধর করে আহত করেছে। পুলিশকে ঘটনা জানানো হয়েছে।
অপর স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়াকে ফোন করলেও তিনি রিসিভ করেনি।

এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, উক্ত ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৮ ঘন্টা ০ মিনিট আগে