নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ছাত্রী আহত

লক্ষ্মীপুরে পাঠদানের সময় শ্রেণীকক্ষে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আহত হয়েছে।  আজ ১৬ মে (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ফাহিমার চোখ বরাবর উপরে কপালে অনেকাংশ কেটে যায় এবং ৭টি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক পাখা খুলে গায়ে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, কয়েকবছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলোতে সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে খুলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়তো না। ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না।

বিদ্যালয় সূত্র জানা যায়, বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  ছাদটি ড্যামেজ হওয়ায় পাখাগুলোও দুর্বল হয়ে গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ফাহিমার আহতের বিষয়ে তিনি  কথা বলতে রাজি হননি।তবে তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

আরও খবর