অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

ভাংগায় বাস ও অটোগাড়ীর সংঘর্ষ, আহত-৩


মঙ্গলবার (১৬ মে) সকাল ১১:৩০ ঘটিকায় ফরিদপুরের ভাংগা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী সিসিবিএল রেস্তোরাঁর সামনে সেবা গ্রীন লাইন পরিবহনের সাথে অটোগাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। 


জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের সাথে অটোভ্যানের এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোগাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে সেবা গ্রীন লাইন পরিবহনটি সেখান থেকে দ্রুত সরে পড়লেও এ সময় উত্তেজিত জনতা দুর্ঘটনার খবর পেয়ে তাদের অন্য একটি পরিবহন বাস আটক করে। অটোগাড়ী চালক মোঃ আলী মিয়া জানান প্রায় সময়ই পরিবহনগুলো ছোট গাড়ি পেয়ে আমাদের চাপ দেয় কিন্ত আজ হঠাৎ করে ওই (সেবা গ্রীন লাইন) গাড়িটি আমার গাড়িতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 


উক্ত দুর্ঘটনায় আহত ৩ জনকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আহতরা হলেন তাসলি বেগম (২৭), হালিমা (২৮) ও অনিক (১৬)। এরা সবাই ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের বাসিন্দা। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায় নি। 


খবর পাওয়া মাত্রই ভাংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর