কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশাল সিটি কর্পোরেশ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনর ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়

ইভিএম এ বরিশালবাসী ভোট দিতে ইচ্ছুক নন--ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস





বরিশাল সিটি কর্পোরেশ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নগরীর বিভিন্ন স্থানে সম্মানিত ভোটারদের সাথে ঘুড়ে ঘুড়ে শুভেচ্ছা বিনিময় করেন । আজ মঙ্গলবার (১৬ই মে) তিনি তার নিজস্ব এলাকার ২১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান সহ নগরীর চক বাজার, বাজার রোড, ভাটিখানাসহ গুরুত্বপূর্ণ জায়গায় শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমে বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচনের পরিবেশকে ঝুকিপূর্ণ করার জন্য সরকারি দলীয় নেতাকর্মীরা বিভিন্ন যায়গায় সংঘাতে জড়িয়ে যাচ্ছে।  যা আইন আদালত পর্যন্ত গড়িয়েছে।  রাস্তায় রাস্তায় হুন্ডা মহড়ায় নগরবাসী আতঙ্কিত হয়ে পড়ছে। আমরা বার বার বলে যাচ্ছি বর্তমান বরিশালের রির্টানির্ং কর্মকর্তা তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না।  প্রতিদিনই শাসক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা শোডাউন করছে। সেখানে রির্টানিং অফিসার একদম নিরবতা পালন করছেন বরিশালের নির্বাচন সুষ্ঠ করতে হলে সেনাবাহিনী মোতায়েনের বিকল্প কোন পথ নেই।  ইভিএমএ বরিশাল বাসি ভোট দিতে ইচ্ছুক নন।  প্রধান নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করবো ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করুন। 



তিনি ভোটারদেরকে বলেন আপনারা কোন ভয় পাবেন না ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন। বরিশাল বাসি জেগে উঠেছে।  আপনারা ভোট কেন্দ্রে আসুন নিরব ভোট বিপ্লবের মাধ্যমে যোগ্য প্রার্থী মেয়র নির্বাচিত করেন এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড. এম.এ জলিল, নির্বাচনী পরিচালনা কমিটি নীতি নির্ধারন কমিটির সদস্য, জাতীয় পার্টি বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক আক্তার রহমার সপ্রু আলহাজ¦ সাহেদ আলীসহ ৮ ও ৬ নং ওয়ার্ডের জাতীয় পার্টির নেতৃবৃন্দ ।


আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৮ ঘন্টা ৪৫ মিনিট আগে