জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হতদরিদ্র পরিবারের সন্তান বাঁচতে চায় পঙ্গুত্ব বরণকারী এক অসহায় মেয়ে

অসুস্থ মেয়ে ছবি সাহায্যর জন্য বিকাশ নাম্বার- (০১৩১৫-৭১৩১৪০)

  •  হতদরিদ্র পরিবারের সন্তান বাঁচতে চায় পঙ্গুত্ব বরণকারী এক অসহায় মেয়ে


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের থানা পাড়ায় বসবাস করা রফিকু ইসলাম এর মেয়ে রিনা আক্তার,সে এখন পঙ্গুত্ব বরণ করে দির্ঘি ৪ বছর ধরে বিছানায় শুইয়ে জীবনের মূল্যবান সময় পার করছেন। ২৫ বছর বয়সী এই মেধাবী মেয়ের জীবনে হঠাৎ নেমে আসে অন্ধকার। ২০১৯ সালের দিকে হঠাৎ একদিন তার ব্রেন স্ট্রোক হয়, তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেলে, চিকিৎসা দেওয়া হয় সেখানে, চিকিৎসার গ্রহণ শেষে রিনা বাড়িতে ফিরে আসে। কিছুদিন পর তার পায়ে ঘা দেখা দেয়,সেই ঘা আস্তে আস্তে পুরো পায়ে ছড়িয়ে পড়ে,কিছুদিন পরে মেয়েটি পঙ্গুত্বের কারে। বিছানায় শুয়ে থাকতে থাকতে মেয়েটির পিছন সাইটেও ঘা হয়ে যায়,একসময় তার ঘা গুলো আলসারে পরিনত হয়,আস্তে আস্তে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া রিনা কে সুস্থ করতে প্রতিবেশীরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, পাশাপাশি সরকারি অনুদান হিসেবে পঞ্চাশ হাজার করে দুইবারে এক লক্ষ টাকা দেওয়া হয় তাকে। ভুলে চিকিৎসার খরচ বহন করতে না পেরে তার বাবা নিরুপায় হয়ে নিজের থাকার ঘরবাড়ী টুকু বিক্রি করে দিয়ে মেয়েকে সুস্থ করতে ইন্ডিয়র ভেলোরে চিকিৎসা করতে নিয়ে যান, ইন্ডিয়ায় নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়,বিভিন্ন অপারেশন করা হয় তার ভেলোরে চিকিৎসায় মেয়েটির বাবা সর্বোচ্চ বিলীন করে টাকা পয়সা খরচ করে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। চিকিৎসা শেষে ডাক্তারা আবারো ছয় মাস পর ভেলোরে নিয়ে যেতে বলেন রিনাকে। ২০২৩ এর জুন মাসে তাকে যেতে হবে ইন্ডিয়ায়। এখন তার বাবার এমন অবস্থা মেয়েকে ভেলোরে নিয়ে যাওয়া তো দূরের কথা ঔষধ কিনার সামর্থ্য নেই। মেয়েকে বাঁচাতে বিভিন্ন মহলের সাহায্য সহযোগিতা নিয়ে কিছু  অর্থ জোগাড় করেছেন অসহায় বাবা। কিন্তু মেয়েকে সুস্থ করতে এখনো ৪ লক্ষ টাকার প্রয়োজন। এখন তাদের বসবাস ভাঙ্গাচুরা এক টিনের বাড়িতে। চিকিৎসার ব্যয় বহন করতে করতে বাবা যেন নিশ্ব হয়ে গেছে। বাবার কাঁধের উপর বোঝা হয়ে থাকা রিনা আক্তার চায় তার নিঃস্ব ভাবার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে একটি বাড়ি করে দেওয়া হোক। অসহায় রিনার মা জানান এখন দুবেলা ঠিক মতো খাবার খাওয়াও আমাদের জন্য কষ্টকর হয়ে পরেছে, রিনার বাবা একজন সাধারণ কামলা, সবসময় কাজো জোটে না। মেয়ের ঔষধ কিনতে কিনতে হাপিয়ে গেছি, এখন শুধু আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোন উপায় নাই। গত ঈদে সরকারী কোন সহযোগিতা পাইনি। ১০ কেজি সরকারি চাউলো জোটেনি আমাদের কপালে। মাননীয় প্রধান মন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন। মেয়েটি সহযোগীতা পেলে তার জীবন ফিরে পেতে পারে। সহযোগিতা করতে সরাসরি রিনার নাম্বার (০১৩১৫-৭১৩১৪০) বিকাশ ও নগদ।
Tag
আরও খবর