আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে কুখ্যাত ৪ চোর গ্রেফতার, চোরাই টাকা উদ্ধার।

সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে কুখ্যাত ৪ চোর সহ চোরাই করার যন্ত্রপাতি ও টাকা উদ্ধার। 


গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে.এম. আজমিরুজ্জামান এর দিকনির্দেশনায় এস.আই.সৈয়দ মামুন হক সহ সঙ্গীয় ফোর্স সুন্দরগঞ্জ থানাধীন ফোরকানিয়া বাজারে অভিযান চালিয়ে কুখ্যাত চারজন চোরসহ চুরির যন্ত্রপাতি ও চুরি যাওয়া টাকা উদ্ধার করেন। 


থানা পুলিশ সূত্রে জানা যায় পরান গ্রামস্থ শ্রী নন্দি চন্দ্র দাস (৪৫) এর বাসায় গত ১২/০৫/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ইং ১৩/০৫/২০২৩ তারিখ রাত্রি অনুমান ০৩.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা নন্দি চন্দ্রের স্ত্রীর শয়ন ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ষ্টীলের বাক্স হইতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-২৫, তারিখ- ১৭ মে, ২০২৩। সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে. এম. আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এস.আই. সৈয়দ মামুন হক মামলাটি তদন্ত শুরু করে দ্রুততম সময়ে তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আব্দুর রহিম মিয়া (৩০), ২। মোঃ আব্দুস সাত্তার @ লাল সাধু (৪৫), ৩। মোঃ রুবেল মিয়া (৩২), ৪। মোঃ মাহাবুর রহমান (২৭) কে গ্রেফতার করেন। 


সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে. এম. আজমিরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নিকট হতে চুরি করার যন্ত্রাংশ ও চোরাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। 


৪ চোর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বিজ্ঞ আদালত আসামীদের জবানবন্দি গ্রহণ করে তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। 


এবিষয়ে মামলার বাদী নন্দি চন্দ্র জানান সুন্দরগঞ্জ থানা পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, স্বল্প সময়ের মধ্যে তাদের চুরি যাওয়া টাকা উদ্ধার ও আসামীদের গ্রেফতার করায় সুন্দরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও খবর