ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিকাশ প্রতারক চক্রের ৮ আসামি গ্রেফতার


ফরিদপুরে বিকাশ ও নগদে প্রতারণার মামলায় ৮ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ড পাওয়া আসামিরা হলেন, ভাঙ্গা থানার চর ব্রাক্ষণপাড়া গ্রামের রিফাত মুন্সি, ফরহাদ মোল্লা, সিঙ্গাইর গ্রামের সাগর খলিফা, ব্রাক্ষণপাড়া গ্রামের নিসাত ওরফে নিসাদ, সদরপুর থানার বাবু মন্সি, জাহিদ মোল্লা, জঙ্গলপাশা গ্রামের শামীম খান ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ডুরাইল গ্রামের সিপন হোসেন। ওই ট্রাইব্যুনালের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জানান, মামলাটি আজ চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য্য ছিল। শুনানির সময় আদালত দোষ স্বীকার করলে সাজা কম দিবেন জানাইলে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। দোষ স্বীকারের পর আদালত প্রত্যেক আসামির দশ হাজার টাকা করে জরিমানা করেন। মামলায় আসামিদের কাছ থেকে জব্দ হওয়া ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার আদেশ দেন। এ ছাড়া গ্রেপ্তার ৫ আসামির হাজতবাস কারাদণ্ড হিসেবে ঘোষণা করেন। মামলার নথিতে দেখা যায় যে, আসামিদের মধ্যে রিফাত গ্রেপ্তারের পর প্রায় ৯ মাস, ফরহাদ, বাবু ও শামীম প্রায় ৩ মাস এবং সাগর প্রায় ২ মাস কারাগারে ছিলেন। ২০২১ সালের ৭ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চর ব্রাক্ষণপাড়া গ্রামের আসামি রিফাত মুন্সি তার বাসাকে বিকাশ/নগদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করত। এখানে বসে তারা বিকাশ ও নগদ গ্রাহকদের নম্বর সংগ্রহ করতেন। পরে নিজেদের বিকাশ ও নগদ অফিসের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করে অ্যাকাউন্ট সচল রাখার কথা বলতেন। এ সময় গ্রাহকদের নগদ ও বিকাশের গোপন পিন কোড সংগ্রহ করে দ্রুত মোবাইলে বিভিন্ন নম্বরের অ্যাপসে নগদ টাকা এনে উত্তোলন করে আত্মসাৎ করতেন।


২০২১ সালের ৬ আগস্ট রিফাতের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি রিফাত, বাবু, ফরহাদ, শামীম ও সাগর গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে প্রতারণার ২ লাখ ৮০ হাজার পাঁচশ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহার করা ২৫টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়। মামলাটি তদন্তের পর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে