নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইকোনোমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 10:55:32 pm

৭৩ দিনের ব্যবধানে ফের কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে আগামী ২২ মে সরকার প্রধান দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রস্তাবিত সূচি মতে, ২২ মে সরকার প্রধান দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। প্রস্তুতি চূড়ান্ত করতে এরইমধ্যে প্রধানমন্ত্রীর সফরের অ্যাডভান্স টিম দোহায় পৌঁছেছে। জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে দু’মাস ১৩ দিন আগে অর্থাৎ গত ৪-৮ মার্চ প্রধানমন্ত্রী সর্বশেষ কাতার সফর করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাতারের আমীর তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন।


ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার সরকার ওই অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ মে পর্যন্ত কাতারে অবস্থান করবেন। সফরকালে কাতারের আমীর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার প্রধানের অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।


মার্চের সফরে কাতারের আমীরের সঙ্গে দেখা হলেও শিডিউল জটিলতায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি।


সরকারি সূত্র জানিয়েছে, আসন্ন কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান আমন্ত্রিত।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে