দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই : অপু বিশ্বাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2023 09:49:35 am

© সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি।


এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন।


বুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।


অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।


তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।


প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।


পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে