ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

দিনাজপুরে লোপাট হওয়া২২টন চাল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে কোতয়ালি পুলিশ

দিনাজপুরে একটি অটোরাইল মিল থেকে ২২টন চাল ক্রেতার কাছে পাঠানোর সময় লোপাটের চেষ্টা ব‍্যর্থ করে দিয়ে ২২টন চাল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে কোতয়ালি পুলিশ।


 অটো রাইস মিল থেকে ২২ টন চাল ক্রেতার কাছে পাঠানোর সময় পথিমধ্যে লোপাটের চেস্টা ব্যর্থ করে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। উধাও হওয়া ট্রাক এবং চাল উদ্ধারসহ জড়িত ট্রাক চালক হেলপারকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। এ ব্যাপারে আজ শুক্রবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরেন থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর।


কোতোয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, গেল ১৩ মে দিনাজপুরের পুলহাটের মেসার্স ডি.এইচ অটো রাইস মিল থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাধাকৃষ্ণ ভান্ডার নামক একটি ব্যবসায়ীকে প্রতিষ্ঠানে ৮ লাখ ৭৯ হাজার ৬০ টাকা মূল্যে ২২ টন চাল প্রেরন করেন মিল মালিক দেলোয়ার হোসেন। এজন্য (যশোর-ট-১১- ৫০৯৭ নম্বরের) একটি ট্রাক ভাড়ায় নেন তিনি। গন্তব্যে পৌছানোর কথা বলে পরিকল্পনা অনুযায়ী পথিমধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে (বিকল্প আরেকজন) চালকের ট্রাক তুলে দেন ট্রাক মালিক এবং মূল চালক। কিন্তু গন্তব্য ফরিদপুরে পৌছানোর পরিবর্তে চাল ভর্তি ট্রাকসহ উধাও হয়ে যান তারা। এ ব্যাপারে ঘটনার বিবরনসহ দুদিন পর ১৫ মে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন চাল প্রেরক অটো মিল মালিক দেলোয়ার হোসেন। মামলা নম্বর ৫৬। তদন্তভার দেওয়া হয় উপ পরিদর্শক রেজওয়ানুল করিমকে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম'র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল- মাসুম কোতয়ালী থানার ইনচার্জ, তানভিরুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ্ এর তদারকিতে প্রথমে জড়িতদের অবস্থান সনাক্ত করে বাগেরহাট জেলা সদরে জেলা জজ কোর্টের সামনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের বাসিন্দা আফসার আলী শেখের ছেলে রাজিবুল ইসলাম (৪৫), একই উপজেলার কর্ণিয়া গ্রামের জি এম আব্দুস সাত্তারের ছেলে জি. এম তারেক সালমান (২৮) কে আটক করেন তদন্ত কর্মকর্তা। 


উভয়ের হেফাজত থেকে চাল বহনকারি (যশোর-ট-১১-৫০৯৭) ট্রাকটিকে ১৬ মে প্রথমে খালি অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ মে খুলনা সদরের সরকারী রেল কোলনীর পুরাতন সরকারী একটি পরিত্যক্ত ঘর থেকে ২২ টনের মধ্যে প্রায় সাড়ে ১৯ টন চাউল উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা । ট্রাকসহ উদ্ধার করা চাল কোতয়ালী থানা পুলিশের হেফাজতে রেখেছে। গ্রেপ্তার চালক হেলপারকে কারাগারে পাঠানোর পাশাপাশি জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। জড়িতরা ভাড়ায় পরিবহনের ছদ্মাবরনে গন্তব্যে পৌছানোর পরিবর্তে মালামাল লোপাট করে থাকে বলে ধারনা করছে পুলিশ।



Tag
আরও খবর