প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে: স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 11:46:14 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


জাতীয় সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা বিল পাস, আইন প্রণয়নসহ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ পরিচালনা করে থাকেন।


পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের প্রসঙ্গে স্পিকার বলেন, ‘পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সাংবাদিকেরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করেন। অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন।


এ সময় সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের ওপরে গুরুত্ব দেন স্পিকার। 


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি উত্তম চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী। সভাশেষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে