অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

নোয়াখালীর সেনবাগে এক মহিলাকে পিটিয় আহত, বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ



নোয়াখালীর সেনবাগে কাঁঠাল পাড়ার ঘটনাকে কেন্দ্র করে অম্বিয়াা আক্তার (৭০) নামের এক মহিলাকে পিটিয় আহত ও বসতঘর ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৯ মে ) সকাল সাড়ে ৭ টার সময় সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফতেহপুর চাঁন মিযার বাড়িতে মুকবুল আহম্মেদ (৪০), লিটন (৩২),কাউছার আক্তার (৩২) ও সীমা (২৫) ঐ হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটিয়েছে।

এসময় স্থানীয়রা আহত নারী আম্বিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করলে হামলাকারীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা দেয়। পরে ভুক্তভোগী পরিবারটি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে ঐ নারীকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান।

আহত নারী অভিযোগ করে জানান, তার বসতঘরের পাশে লাগানো কাঁঠাল গাছ থেকে কাঁঠার পাড়ার ঘটনায় একই বাড়ির মুকবুল আহম্মেদ, লিটন, কাউছার আক্তার ও সীমা কাঁঠাল গাছটি তাদের দাবী করে অতর্কিতে তার মেয়ে রাহেলা আক্তারের বসতঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। এসময় মেয়ের ঘর ভাংচুর ও লুটপাটে আম্বিয়া আক্তার বাঁধা দেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

এব্যাপারে সেনবাগ থানার ডিউটি অফিসার এসআই সবুজ চন্দ্র পাল জানান, এধরণের একটি ঘটনার খবর পেয়ে থানার অফিসার সাইফুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থালে পৌঁছে আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও খবর