দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঝুঁকিপূর্ণ গাছ, ঘটতে পারে দূর্ঘটনা

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা সড়কের পাশে একটি মরা রেইট্রি গাছের নিচদিয়ে ঝুঁকি নিয়ে চলছে রোগী পরিবহন সহ সাধারণ যানবাহন। যে কনো সময় ডাল ভেঙে বা গাছ উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


সরজমিনে দেখা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেট এর পাশে হাসপাতালের সিমানা প্রাচিরের ভেতরে সড়কের পাশে বড় রেইনট্রি গাছ মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। গাছের মরা ডাল সড়কের মাঝ বরাবর হেলে পড়েছে।


এ সড়কে নিয়মিত যাত্রী নিয়ে যাওয়া আসা করেন ইজিবাইক, রিক্সা, ভ্যান৷সহ সাধারণ মানুষ অনেকই বলছেন, ‘এই পথে দিয়ে নিয়মিত যাওয়া-আসা করি অনেক সময় এই মরা গাছের ডাল আমাদের সামনে ভেঙ্গে পড়তে দেখেছি। আমরা আতঙ্কে আছি।নিকটেই রয়েছে অসংখ্য দোকান যাদেরকে সার্বক্ষনিক ঝুকিপূর্ণ অবস্থায় থাকতে হয়।


স্থানীয়রা জানান একটু বাতাস হলেই ডাল ভেঙ্গে পরে সড়কের উপর। প্রতিদিন ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলছে। এই গাছটি অপসারণ করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছি কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।


অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান যায়, তিনি বলেন সরকারি গাছ টাকতে হলে বন বিভাগের অনুমোতি প্রয়োজন হয়। গাছটি ঝুঁকিপূর্ণ উলেক্ষ করে উপজেলা বন বিভাগ কে লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানা যায়। 


সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাস্তার পাশে এ সব মরা দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছ জরুরি ভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।



আরও খবর