বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রামে ৪০ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ




চট্টগ্রাম নগরীর  মাঝিরঘাট এলাকার একে খান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ২৫ টন জাটকা জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। যার বাজার মূল্য ৪০ লাখ টাকার। জব্দ করা এসব জাটকা মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ মে) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। আইন অনুযায়ী জাটকা সংরক্ষণের অপরাধে ম্যানেজার চন্দন দেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, জব্দকৃত মাছ সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১টি প্রতিষ্ঠান, ৯টি মাদ্রাসা ও এতিমখানা, ৩টি মন্দির এবং স্থানীয় গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ২৫ সেন্টিমিটার এর ছোট দৈর্ঘ্যের ইলিশ আমাদের সম্পদ। এই মাছগুলো বড় হলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিক্রি করা সম্ভব।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রয় করা নিষেধ। জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর