দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিদেশে না যেয়েও দেশের মাটিতে বসে বিদেশি কোম্পানিতে কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমাদের তরুণরা, এটাই স্মার্ট বাংলাদেশ।


প্রধানমন্ত্রী তরুণদেরকে চাকরির সব সময় পেছনে না ছুটে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। চাকরি করলে কেউ একটি পরিবারের দায়িত্ব নিতে পারে আর উদ্যোক্তা হলে হাজারও পরিবারের দায়িত্ব নেওয়া যায়।রোববার ( ২১ মে) দুপুরে চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাজশাহী স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীএসব কথা বলেন।


বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, লন্ডনের শিক্ষার্থীরা যে সুযোগ পায় আমাদের দেশের গ্রামের শিক্ষার্থীরাও যেন সে সুযোগ পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা ইন্টারনেটের খরচ কমিয়েছি, গতি বৃদ্ধি করেছি; যাতে সকল পর্যায়ের মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহার করে সুবিধা ভোগ করতে পারে।পরে তিনি স্মার্ট কর্মসংস্থান মেলার বিভিন্ন স্টলের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে এর মাধ্যমে ভবিষ্যতে আরও অনেকের কর্মসংস্থান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, শেখ রাসেল প্রকল্প পরিচালক এস এম এ রফিকুন্নবী বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩০ জন স্মার্ট নারীর হাতে এককালীন ৫০ হাজার করে মোট ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় ৫ জনকে সনদ প্রদান করা হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ২৮টি স্টল অংশগ্রহণ করে।

আরও খবর