◾সত্য পথে থাকো◾
মোহাম্মদ ইলিয়াছ
সত্য পথে জীবন সাজাও
হইয়ো নাকো ভীত;
সত্য পথের দিশা পাওয়া
হোক যে প্রত্যাশিত।
সত্য মনে সাহস বাড়ায়
সত্য তাড়ায় ছল;
সত্য পথের দিশা পেতে
থেকো অবিচল।
সত্য আনে মুক্তি ভবে
সত্য সুখের মূল;
সত্য ভালোবাসুক তবে
সদা মানবকূল।
হরহামেশাই মিথ্যা বলে
হৃদয়খানি ধ্বংস করে ;
সুখ তো পাবে নাকো
ঠিক হয়ে যাও সময়মতো
নয় তো ঠিকই বাড়বে ক্ষত
সত্য পথে থাকো।
সত্য খুঁজে জীবন সাজাও
সত্যে ভীষণ বল
সত্য পথের দিশা পাওয়া
প্রত্যাশিত ফল।
৭ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩১ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৩ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে