এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

বরিশালে টিসিবির পণ্যে তেল ডাল দিলেও মিলছে না চিনি, হতাশ উপকারভোগীরা।



বরিশালে টিসিবির পণ্যে তৈল,ডাল দিলেও মিলছে না এবার চিনি। এতে উপকারভোগীরা চিনি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা বেশি দাম দিয়ে চিনি কিনে নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন। সোমবার (২২ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির ডিলার পয়েন্ট ঘুরে দেখা যায় ডিলাররা বলেছেন, কর্তৃপক্ষ এবার চিনি দেয়নি। তাই চিনি ছাড়া তেল ও ডাল বিক্রি করছি টিসিবির বরিশাল অফিসের তথ্য মতে, নগরীর ৩০ ওয়ার্ডে উপকারভোগীর সংখ্যা ৯০ হাজার। এসব উপকারভোগী পরিবারগুলো ২২০ টাকা মূল্যে দুই লিটার তেল, ১৪০ টাকা মূল্যে দুই কেজি মসুর ডাল ও ৬০ টাকা মূল্যে এক কেজি চিনি পেতেন। তবে এবার টিসিবি কর্তৃপক্ষ চিনি না দেওয়ায় শুধু তেল ও ডাল পাচ্ছেন। শাহ আলম খান নামের টিসিবির এক কার্ডধারী জানান, টিসিবিতে ৬০ টাকা কেজি দরে চিনি দেওয়া হত। কিন্তু এখন চিনি দেওয়া হচ্ছে না। যারা টিসিবির পণ্য দেন তাদের জিজ্ঞেস করেছি কেন চিনি দেওয়া হচ্ছে না। তারাও সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। মামুন নামের আরেক কার্ডধারী বলেন, আগে কম মূল্যে টিসিবির চিনি পেতাম। এ মাসে চিনি দিচ্ছে না। এখন বাধ্য হয়ে অধিক মূল্যে চিনি কিনতে হবে টিসিবির ডিলার এস কে সিনহা এন্টারপ্রাইজের মালিক রাজিব হোসেন বলেন, টিসিবি থেকে চিঠি দিছে মাল ছাড়িয়ে আনার জন্য। গিয়ে দেখি এবার চিনি নেই। তাই উপকারভোগীদের চিনি দিতে পারছি না।এ বিষয়ে টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মণ্ডল বরিশালটাইমসকে জানান, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমাদের কিছু করার নেই। মন্ত্রণালয় থেকে যখন চিনি দিবে তখন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। 


আরও খবর