দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগ




কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে অভিযুক্তের নিজ বাড়ি সদর ইউনিয়নের মধ্য পানিমাছকুটি গ্রামে। ভুক্তভোগী ওই দুই কিশোর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে ক্ষোভের প্রকাশ। 


জানা গেছে, ইতিপূর্বে আরো এরকম ন্যাক্কারজনক  ঘটনা ঘটিয়েছিল। সে কিশোর গ্যাং (ঝিংকু বাহিনী) পরিচালনা ছাড়াও মাদক সেবন, চোরাচালান সহ নানান অপরাধের সাথে জড়িত। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা সহ তিনটি মামলার রয়েছে। 


ভুক্তভোগী ওই দুই কিশোর জানায়, ঘটনার দিন সকালে চার বন্ধু মিলে ফুলবাড়ীর শিশু পার্কে ঘুরতে এসেছিলেন তারা। জয়ন্তের সাথে আগে থেকে তাদের কোনো পরিচয় ছিল না। কোনো উপায়ে নম্বর সংগ্রহ করে ফোন করে দেখা করতে বলেছিল তাদের। ফুলবাড়ী উপজেলা পরিষদ গেটের সামনে তার কফি শপের দোকানে সবাইকে ডাক দেয়। সেখানে পরিচয় হওয়ার পর কৌশলে ওই চার বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনজনকে বাড়ির সামনে চায়ের দোকানে রেখে একজনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। 


ঘন্টাখানেক সময় পর্যন্ত বন্ধু ফিরে না আসলে তিনজন মিলে তার বাড়ির দিকে এগিয়ে যান। দরজায় গিয়ে ডাক দিলে মারমুখী হয়ে দরজা খুলে আরো এক বন্ধুকে আটক করে। অন্য দুই বন্ধু তখন ভয়ে পালিয়ে যায়। এরপর গেটে তালা লাগিয়ে মারপিট সহ গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে বেলা দুইটা পর্যন্ত ওই দুই বন্ধুকে আটকে রেখে বলাৎকার করে। সেখান থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেও ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ওই দুই কিশোর। পালিয়ে আসা দুই বন্ধু তাদের পরিবারকে জানালে ভুক্তভোগী ওই দুই কিশোরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 


ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এক ভুক্তভোগীর মা ও আরেকজনের দাদীর সাথে কথা হলে তারা বলেন, থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এসময় ঘটনার নিন্দা জানিয়ে জয়ন্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তারা। 


এ ব্যপারে অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ঘটনার ব্যপারে বিশদ জানতে চাইলে তিনি এড়িয়ে যান। 


ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, কারো ব্যক্তিগত কোনো অপরাধের দ্বায়ভার সংগঠনের না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 


ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। 


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ঘটনাটি শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর