দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ঢাকায় হজ্ব ক্যাম্পে আমন্ত্রণ পেলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যারয়ের ছাত্র আজমুল হোসেন


যশোরের অভয়নগরের আজমুল হোসেন নামে এক রোভার স্কাউট ঢাকায় অবস্থানরত হজ্ব যাত্রীদের সার্বিক দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ পেয়েছেন। অভয়নগর উপজেলায় দুই বারের সেরা রোভার স্কাউট আজমুল হোসেন উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। সে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যারয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। 



আজমুল হেসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমার এই সাফল্যের জন্য৷ সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এমন একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। আমার কলেজের অধ্যক্ষ মহাদয় জনাব রবিউল ইসলাম,আর এস এল স্যার জনাব এস এম ফসিয়ার রহমান স্যার,আর এস এল স্যার জনাব ইউসুফ আলী স্যার এবং আমার পিতা মাতার বিশেষ অবদান আছে বলে আমি মনে করি। দূর দুরন্ত থেকে আগত হজ্বযাত্রীদের আশ্রয়কেন্দ্র হজ্ব ক্যাম্পে দলে দলে হজ্বযাত্রীরা এসে অবস্থান করেন, ফ্লাইটের শিডিউল অনুযায়ী হজ্ব ক্যাম্প ছেড়ে চলে যান।অভয়নগর উপজেলা থেকে এই প্রথম কেনো রোভার স্কাউট থেকে এ দায়িত্ব পালনের জন্য ঢাকায় যাওয়ার আমন্ত্রণ পেলেন। বিষয়টি নিশ্চিত করেন, আজমুল হোসেনের শিক্ষাপ্রতিষ্ঠান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ঢাকায় অবস্থানরত হাজীদের ক্যাম্পে ৭ দিন থাকতে হবে। সেখানে হাজীদের সার্বিক দায়িত্ব পালন করতে হবে তার। এজন্য সকলের নিকট দোয়া কামনা করেছে তার পরিবার।


নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান জানান, পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ঢাকার হজ্ব ক্যাম্পে রোভার স্কাউট হিসেবে তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী আজমুলকে চাওয়া হয়েছে। অভয়নগর থেকে এই প্রথম কেনো রোভার স্কাউট এ ধরণের সুযোগ পেলো। বিষয়টি অভয়নগরবাসীর জন্য গৌরবের। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের রোভার স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। তার এই সাফল্যের জন্য  অভয়নগরবাসী গর্বিত।


Tag
আরও খবর