রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে এমপি শাওনের নির্দেশে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নির্দেশে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২২মে) বিকাল ৪ঘটিকায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে দলি কার্যালয়ের সামনে এসে শেষ করেন।মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। 



এমপি শাওন তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে সপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কনো লাভ হবে না। তজুমদ্দিন ও লালমোহন  আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীরা দাঁত ভাঙা জবাব দিবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তাই ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান। 

এসময় আরও বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের  সহ সভাপতি চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্যাহ কিরন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ,  জেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া সহ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী প্রমূখ।

আরও খবর