ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভাংগায় স্মার্ট ভূমিসেবা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত



সরকার স্মার্ট ভূমিসেবার জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।  এ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে দুপর পযর্ন্ত  উপজেলা ভূমি অফিস চত্তরে এই ভূমিসেবা সপ্তাহ পালিত হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।  তখন ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত । 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবু জাফর মুন্সী,ইলেকশন অফিসার মোঃ হাসান মাতুব্বর,আবাসিক প্রকৌশলী মোঃ সাইদুর রহমান , চান্দা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন উদ্দিন মোল্লা, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, হাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারের সরকারি সম্পত্তির লিজের সনদ, ডিলিং লাইসেন্স প্রদান করেন।এছাড়া জনসাধারণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সঞ্চালকের স্বাগত বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, আমাদের স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৩, ২২শে মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে। এই সরকার জন বান্ধব সরকার, আমরা সেবা প্রদানকারী সংস্থা, কৃষক শ্রমিক ও জনসাধারণের দোর গোড়ায় এই সেবা পৌঁছে দিতে ডিজিটাল সেবার আয়োজন করেন। এখন থেকে ঘরে বসেই খাজনা,ভূমিকর, নামজারি, পরচা উত্তোলন, নকশা উত্তোলন সহ সকল সেবা মোবাইলের মাধ্যমেই সমাধান করে নিতে পারবেন। আপনাদের আর হয়রানির শিকার হতে হবে না। তারপরেও আমি (এসিল্যান্ড )নিশ্চিত করতে চাই আমার ভাঙ্গার ভূমি অফিসের দরজা আপনাদের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের এক অসাধারণ সার্ভিস সেন্টার (১৬১২২) কল করে সার্বক্ষণিক সেবা নেওয়ার সুযোগ রয়েছে। আপনার কোন অভিযোগ থাকলে-১৬১২২তে কল করে অবহিত করা মাত্র সমাধান পাওয়া যাবে। 

ভূমি কর্মকর্তা তিনি অনলাইনে কিভাবে সেবা পাওয়া যাবে তার সকল সেবা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং জনসাধারণ যেন কোন হয়রানের শিকার না হন সে বিষয়ে আশ্বস্ত করেন। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে