শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে গ্রোয়েন ও হার্ডপয়েন্টগুলোতে ফিরেছে মনোমুগ্ধকর পরিবেশ

বগুড়ার সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধ সহ বিভিন্ন হার্ডপয়েন্টগুলোতে পর্যটকদের আকর্ষিত করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া জেলার তত্ত্বাবধানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দর্শনার্থীদের ভীড় জমতে শুরু করে। বছরে ছয়টি ঋতুর তুলনায় বর্ষা ও শরৎকালে দর্শনার্থীদের আনাগোনা বেশি হয়। এছাড়াও সাপ্তাহিক ছুটি, ইদুল ফিতর, ইদুল আজহা এবং বিশেষ দিন এই বিনোদন কেন্দ্রগুলোতে ভীড় জমে। শুধু কালিতলা গ্রোয়েনেই সীমাবদ্ধ নয়, উপজেলার হাটশেরপুর ইউনিয়নে অবস্থিত হাসনাপাড়া হার্ডপয়েন্ট, সদর ইউনিয়নের দিঘলকান্দি (প্রেম যমুনার ঘাট), যমুনা চরাঞ্চল দেখা এবং নৌকা দিয়ে নদী পথে ঘুরে বেড়ানোর জন্য ভীড় জমায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তারা জানান, আমরা প্রায়ই কালিতলা-দিঘলকান্দি (প্রেম যমুনার ঘাট) এবং নৌকা যোগে নদী ভ্রমণ সহ বিভিন্ন চরাঞ্চল ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। ইতোমধ্যে হাসনাপাড়া হার্ড পয়েন্টে রং করা হয়েছে এবং কালিতলা গ্রোয়েন বাঁধ সৌন্দর্য বর্ধনের কাজ করায় দর্শনার্থীদের মন আরও আকর্ষিত করবে বলেও তারা জানান।

সারিয়াকান্দি পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার খোরশেদ আলম জানান, কালিতলা গ্রোয়েন বাঁধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের কাজ চলছে। এখানে আগে পর্যটকদের যে ভীড় ছিল এখন তা অধিক গুনে বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আরও সুন্দর করতে পারি। বিনোদন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দর্শনার্থীসহ স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি জানান, সন্ধ্যার পর কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লাইটিং সংস্কার সহ পর্যটকদের জন্য পৌরসভার পক্ষ থেকে আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের ব্যবস্থা করা হবে। যাতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা অবাধে রাতের দৃশ্য উপভোগ করতে পারে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, বাইরে থেকে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা পর্যটকরা যেন  নির্বিঘ্নে চলাচল সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করে যাবে। তিনি আরও জানান, বিনোদন কেন্দ্রগুলোতে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রাখবে সেই সাথে বিনোদন কেন্দ্রগুলোতে কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক জানান, এ উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক ও মনোরম পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, কালিতলা গ্রোয়েনে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। রাস্তার দুইপাশে গাছের মাঝে ফাঁকা জায়গায় নতুন করে গাছ রোপন করা হবে। এছাড়াও পর্যটকদের বিশ্রামের জন্য বড় পরিসরে কিছু ষ্টীলের ছাতা স্থাপন করা হবে। গ্রোয়েনের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দুই পাশে ছোট ছোট দোকানগুলোকে অন্য জায়গায় স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দিঘলকান্দি (প্রেম যমুনার ঘাট) ও মথুরাপাড়া হার্ড পয়েন্ট সৌন্দর্য বর্ধনের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, যমুনা নদীকে ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সারিয়াকান্দি উপজেলার কালিতলা, দীঘলকান্দি (প্রেম যমুনার ঘাট) ও মথুরাপাড়ায় প্রায় ২২২ কোটি টাকা ব্যয়ে গ্রোয়েন বাঁধ ও হার্ডপয়েন্ট নির্মাণ করা হয়। এতে যমুনা নদীর ডান তীর ভয়াবহ ভাঙ্গন থেকে বসত বাড়ি,  ফসলি জমি সহ উপজেলা পরিষদের বিভিন্ন স্থাপনা রক্ষা পেয়েছে। ফলে কালিতলা যমুনা নদীর প্রবাহকে একদিকে বাধা প্রদান করেছ এবং সেই সঙ্গে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত হয়েছে। 

Tag
আরও খবর