কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রতিটি মহল্লায় স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধী শক্তিকে প্রতিহত করতে স্কোয়ার্ড গড়ে তুলুন - আ জ ম নাছির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের সরাসরি হুমকির প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সাবেক সিটি মেয়র  আ জ ম নাছির উদ্দীন বলেন দেশের প্রতিটি মহল্লায় স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধী শক্তিকে প্রতিহত করতে স্কোয়ার্ড গড়ে তুলুন। মনে রাখতে হবে আমরা একটা কঠিন সময় অতিক্রম করতে যাচ্ছি। আওয়ামী লীগ বাঙালির জন্য যে সুসময় এনে দিয়েছে তার সুরক্ষা করতে হবে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের সরাসরি হুমকির প্রতিবাদে আয়োজিত  সমাবেশে  তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে রক্তের বন্ধনে আবদ্ধ তা অসাম্প্রদায়িক বাংলাদেশের সেতুবন্ধন। এই চেতনায় শাণিত হয়ে একাত্তরের প্রেরণায় জ্বলে উঠতে হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করবো।



আ জ ম নাছির উদ্দীন বলেন, যাদের ক্ষমা করে দিয়েছিলেন তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নিষ্ঠুর প্রতিশোধ নিয়েছিলেন। আমরা আরো ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী পাকিস্তানি প্রেতাত্মাদের নিশ্চিহ্ন করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ এই বাংলাদেশে যারা আগুন নিয়ে খেলবে তাদের সেই আগুনে পুড়ে ছাই হতে হবে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত পাপচক্র আরেকটি পঁচাত্তরের পনেরোই আগস্ট ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাদের জানা উচিত এটা ২০২৩ সাল আগামী ২০২৪ সালে এই অশুভ পাপচক্রের চূড়ান্ত পতন ঘটানো হবে। তাদের আরো মনে রাখা উচিত পৃথিবীতে কোনো পাপচক্র দীর্ঘস্থায়ী হতে পারে না। ইতিহাসের শিক্ষা অনুযায়ী এদের ধ্বংস অনিবার্য। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পাওয়া মাত্রই ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে। তখন কেউ রক্ষা রক্ষা পাবে না।


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ওয়ার্ড আওয়ামী লীগের দিদারুল আলম মাসুম ও হাসান মুরাদ প্রমুখ।

আরও খবর