ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে ফ্রল্যান্সিং ব্যবসার আড়ালে মাদক গ্রহণ ও পর্ণোগ্রাফির অভিযোগ- ভ্রাম্যমাণ আদালতে ৪ যুবকের জেল জরিমানা, ল্যাপটপ, মোবাইল জব্দ

টাঙ্গাইলের মধুপুরে মাদক ও পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের দায়ে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত চার যুবককে অর্থদন্ডসহ ৬ মাসের জেল দিয়েছেন। এ সময় তাদের কাজে ব্যবহ্যত ৬ টি  ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার ও  ১০ টি মোবাইল ফোনসেট জব্দ দেখানো হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন পৃথক দৃটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডিতরা হলো- মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের শাহজাহান আলীর ছেলে সালমান খান (২২), মধুপুর সদরের ঝন্টু পালের ছেলে অন্তর পাল (২১), মেহেদী হাসান ফাহিম (২৩) ও ধনবাড়ী উপজেলার নরিল্যার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২১)।

মধুপুর উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, পৌর এলাকার টাঙ্গাইল- জামালপুর মহাসড়কে পাশে নয়াপাড়া মসজিদের পাশে জনৈক সাইফুলের বাসা ভাড়া নিয়ে তারা নেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং ব্যবসার নামে অবৈধ ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারি কমিশন ভূমি জাকির হোসাইনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক ও তাদের ব্যবহ্যত ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল  জব্দ করা হয়। এ সময় মাদকও উদ্ধার করা হয়  । নেট  অফিসের জন্য ভাড়া নেয়া বাসাটি প্রশাসন গিলগালা করে দেয়। এ সময় খবর পেয়ে বাসার মালিক সাইফুল ইসলাম আসলে তার উপস্থিততে গিলগালা করা হয়। এ সময় পুলিশ ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমায়। 

পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও শামীমা ইয়াসমীন প্রথম দুইজন (সালমান ও অন্তর) এবং সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন পরের দুইজন (মেহেদী ও আশিকুর) কে মাদক ও পর্নোগ্রাফি অপরাধের দায়ে ২০ হাজার করে টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। সন্ধ্যায় তাদের হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় জানান, মধুপুরে দীর্ঘ দিন যাবত ফ্রিল্যান্সিং নেট ব্যবসার নামে উঠতি বয়সের যুবকরা রাত জেগে নেটের মাধ্যমে কাজ করে যাচ্ছে। নেট ব্যবসার আড়ালে লক্ষ লক্ষ টাকা উপার্জনে মেতে উঠে। রাতভর তাদের ছুটাছুটিতে স্থানীয় অতিষ্ঠ হয়ে উঠে। অভিযোগ উঠেছে ফ্রিল্যান্সিং এর মাদক ও পর্ণগ্রাফির। মধুপুরের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় আস্তানা গড়েছে এ নেটের দুনিয়ায় উঠতি বয়সেরা যুবকরা। নেটে কাজের পাশাপাশি মাদক ও পর্ণোগ্রাফিতে দিন দিন তারা আসক্ত হয়ে পড়ছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এমনি একটি বাসা করা বাসায় অভিযান চালালে বেড়িয়ে আসে নেটের নামে মাদক আর পর্ণগ্রাফির চিত্র। 


Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে