দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে: প্রতিমন্ত্রী পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না।


বুধবার(২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের কর্মক্ষন তরুন-তরুণীর ক্ষমতা বেশি। আমরা যদি তাদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে পারি। তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে। এছাড়াও দেশে প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। দেশের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে।


আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না।


পলক বলেন, সিংড়ার ৮৫ হাজার ছেলে-মেয়েকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের এখানে শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল টেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২০ হাজার ছেলে-মেয়ে টেনিং নেবে। বাংলাদেশে ৬৪ হাজার প্রাইমারি স্কুল, ৩৫ হাজার হাই স্কুল, ১৫০টি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ২২০০ কলেজ, মাদ্রসায় প্রায় ৫০ লাখ সব মিলে ৫ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। বিশ্বের খুব কম দেশ রয়েছে


যে দেশের জনসংখ্যা ৫ কোটি। আমাদের কর্মক্ষন ছেলে-মেয়ে ৫ কোটি রয়েছে। 


প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের আরকিটেক মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি বিষয়ক উপদেষ্ট্রা সজিব ওয়াজেদ জয় ভাই পরিকল্পনা নিয়ে ২০১০ সালে আইসিটি বিষয়টিকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়াতে হবে। সামনে ১ লক্ষ ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি টেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মাট দেশ গড়তে হলে স্মাট নাগরিক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে। আমাদের ছেলে-মেয়েদেরকে সেই স্মাট নাগরিক হিসেবে তৈরি করতে হবে।


নাটোরের জেলা প্রশাসক আবু নাছের 


ভূঞাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ফাউন্ডার ও মেন্টর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন'র প্রেসিডেন্ট, ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাব'র সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ।

আরও খবর