লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বরিশাল বিসিসি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৬ প্রার্থী




আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ৬ প্রার্থী। তাদের মধ্যে পাঁচজন কাউন্সিলর ও একজন মেয়র প্রার্থী গত মঙ্গল ও বুধবার আপিল শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ৬জনের প্রার্থিতা ফিরে পাওয়ার ঘোষণা দেন বলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মো. মনিরুজ্জামান জানান। তিনি সাংবাদিকদের জানান, প্রার্থিতা বাছাইয়ে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদের ১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদের দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয় জানিয়ে মনিরুজ্জামান বলেন, বাতিল হয়ে যাওয়া ১৮ প্রার্থীর মধ্যে ১৬ জন আপিল করেন। তাদের মধ্যে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।তারা হলেন- সাধারণ কাউন্সিলর পদে ২৭ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের সাবিহা সুলতানা এ ছাড়া মেয়র পদে সাংবাদিক মো. আসাদুজ্জামান আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন- সাধারণ কাউন্সিলর পদে ১৭ নম্বর ওয়ার্ডের সাইদ মাহমুদ, একই ওয়ার্ডের কাজী রোকন উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক, ১৩ নম্বর ওয়ার্ডের মীর আলফাজ উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন সজিব, একই ওয়ার্ডের রইজ আহম্মেদ মান্না এবং ১ নম্বর ওয়ার্ডের রাশেদ খান মেনন। এ ছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী লুৎফুল কবির, নেছার উদ্দিন ও এছহাক মো. আবুল খায়েরের আপিল মঞ্জুর না হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পাননি। অপরদিকে, সাধারণ ২০ নম্বর ওয়ার্ডের ওবায়দুল হক, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ ও কাওছার হোসেন শিপন, ২৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক বাহার, ২ নম্বর ওয়ার্ডের আহসান উল্লাহ এবং সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফাতেমা রোজির প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে ভোটে অংশ নিতে তাদের কোনো বাধা নেই।’ 


আরও খবর