টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

জামালপুরে কারাগারের দরপত্রে অনিয়মের অভিযোগ....


 জামালপুর জেলা কারাগারের পুরাতন স্থাপনা অপসারণের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের সাথে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সরাসরি জড়িত বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে দরপত্রে অংশ নেওয়া তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

লিখিত অভিযোগকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মেসার্স অর্নব এন্টারপ্রাইজ, মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজ ও মেসার্স সোলায়মান ভাঙ্গারী।

তাদের অভিযোগ, জামালপুর জেলা কারাগারের ৩৯টি পুরাতন স্থাপনা ভেঙে নেওয়ার দরপত্র আহ্বান করে গণপূর্ত। গত ২৪ মে জামালপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল। এইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র নির্ধারিত বাক্সে দাখিলের সময় নির্ধারন ছিল। একইদিন  দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত সকল ঠিকাদারের সামনে দরপত্রের বাক্স উন্মুক্ত করার কথা থাকলেও দরপত্র বাক্স উন্মুক্ত করা হয় দুপুর ১ টায়। এর আগে ঠিকাদারদের দ্বিতীয়তলায় নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে ঠিকাদারদের ভেতরে ডাকা হলে তারা দরপত্র বাক্স সিলগালা বিহীন দেখতে পান। দরপত্র বাক্স সিলগালা বিহীন থাকার বিষয় রহস্যজনক বলে মনে করেন দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারগণ।

দরপত্রের শর্তাদি সম্পর্কে উপস্থিত ঠিকাদারগন জানতে চাইলেও নির্বাহী প্রকৌশলী তাদের বলেন, শর্তাদি তেমন কোন বিষয় না এবং সে এও প্রকাশ করে যে সর্বোচ্চ দরদাতা বাংলাদেশের নাগরিক হলেই চলবে, অন্য কিছুর প্রয়োজন নেই। অভিযোগকারী ঠিকাদাররা মনে করেন নির্বাহী প্রকৌশলী তার পূর্ব পরিকল্পিত পছন্দনীয় দরদাতাকে কাজটি পাইয়ে দেওয়ার স্বার্থে অনিয়ম করেছেন। যার কারনে নির্দিষ্ট সময়ে টেন্ডার বাক্সটি উন্মুক্ত না করে ঠিকাদারদের বের করে দিয়ে ৩০ মিনিট সময় কালক্ষেপন করে সিলগালা বিহীন অবস্থায় উন্মুক্ত করেন। যা সম্পূর্ণ বেআইনি ও দরপত্রের শর্তাবলির চরম লঙ্ঘন। গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের ঘটনা সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি অভিযোগকারীদের।

এ ব্যাপারে জামালপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন সাংবাদিকদের বলেন,অন্যায়ভাবে কোন কিছু করা হয়নি, ন্যায্যভাবেই দরপত্র গ্রহন ও খোলা হয়েছে।

এদিকে সিলগালা বিহীন দরপত্র বাক্স খোলা ও সময় ক্ষেপনের অভিযোগ পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার এমাদুল হোসেন বিষয়টি বৃহস্পতিবার  লিখিত ভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন।


আরও খবর