তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে এই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৬ মে) বেলা ১১ টায় পার্শ্ববর্তী দেশ ভারতসহ বাংলাদেশর বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলসেডে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ আগত খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।

ভারত থেকে আগত দাবা খেলোয়াড় সৃজত সেনগুপ্ত এর পিতা সন্দীপন সেনগুপ্ত বলেন,  আমার আদি বাড়ি বাংলাদেশের বরিশালের খলিশাকোঠা এলাকায় হলেও আগে কখনো আসা হয়নি । জয়পুরহাটে এই প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে আমার এবং আমার ছেলের এই প্রথম বাংলাদেশে আসা। এই দেশের সংস্কৃতি ও শিখরে গাথা রয়েছি। এই দাবা প্রতিযোগীতার আয়োজকবৃন্দ, বিশেষ করে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারের আতিথেয়তা ও অভ্যর্থনায় আমরা সবাই সত্যিই খুব অভিভূত। জয়পুরহাট শহরটি এই প্রথম দেখলাম এবং দেখেই মনে হলো এই জেলাটি অতি শীঘ্রই বাংলাদেশে অতন্ত এগিয়ে থাকা শহরে পরিণত হবে। 

প্রথমবারের মত জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, “দাবা খেলো বুদ্ধির বিকাশ ঘটাও” সমাজ থেকে মাদকাশক্তি হটাও। ‘তরুণেরা খেলাধুলায় যত এগিয়ে আসবে, দেশ ততই এগিয়ে যাবে। দাবা হলো বুদ্ধিভিত্তিক খেলা। তরুণ শিক্ষার্থীরা এই খেলাটি চর্চার মাধ্যমে নিজেদের বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে। বর্তমান সরকার দাবাসহ সব খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। ভারত থেকে আগত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সেজন্য আমরা চির কৃতজ্ঞ। আজ সেই বন্ধু রাষ্ট্রের দাবা খেলোয়াড়গণ আমাদের জেলায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করতে এসেছেন এজন্য আমরা আনন্দিত। 

উল্লেখ্য এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, ভারত থেকে আগত ১০ জন, বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে মোট ১৩২ জন খেলোয়াড়।

আরও খবর