গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

শেখ হাসিনা ভোট চোর- লক্ষ্মীপুরে বিএনপি নেতা খসরু

নেতাকর্মীদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তার আগে পরিবার নিয়ে শেখ হাসিনা ভোট চোর স্লোগান দেওয়ায় আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার ,মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,বিদ্যুতের লোড শেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি ও ১০ দফা দাবি বাস্তবায়ন সহ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত  জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, পুলিশের একাংশ, বুদ্ধিজীবীদের একাংশ, সরকারি আমলারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ এ দেশের আপামর জনগণ এখনও নির্বাচন চায় না। কারণ সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এখনও কোনো পরিবেশ তৈরি হয়নি।


২৬ মে শুক্রবার বিকেলে শহরের গোডাউন রোডস্থ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র‍্যানির বাস ভবন বশির ভিলা প্রঙ্গনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।


বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী ত্র‍্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।


জনসমাবেশে বক্তারা খালেদা জিয়া'র মুক্তি এবং সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া,নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে নেতাকর্মীদের  রাজপথে সক্রিয় থাকার আহবান জানান।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে