নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-05-2023 09:29:01 pm


হবিগঞ্জের  বানিয়াচংয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে অনলাইন বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যে শুক্রবার (২৬ মে ) বিকাল ৪ ঘটিকার সময় ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরান হাসান রুবেল প্রমুখ।এছাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ভূমি সহকারী কর্মকর্তা, এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান বলেছেন সেবা প্রত্যাশিদের দ্রুততম সময়ের মধ্যে আমি ভূমির যাবতীয় সেবা প্রদান করার চেষ্ঠা করে থাকি। তিনি ভূমি সংখ্যান্ত যেকোন সহযোগিতার জন্য সেবাগ্রহিতা নিজেরা অফিসে যাওয়ার আহবান জানান।সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেছেন, এখন ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নামজারির আবেদনসহ ভূমির যাবতীয় খাজনা পরিশোধ করা যায়। তার পরেও নিজেরা না পারলে নিজনিজ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের মাধ্যমে ভূমি সংখ্যান্ত যাবতীয় আবেদন অনলাইনে করতে পারবেন। তিনি আরো বলেন এখন ও আমাদের নাম ভাঙ্গিয়ে অনেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে যা শোনার পরও প্রমাণ না থাকায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়না। তাই নিজের কাজ নিজে করার আহবান জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, দেশের মানুষ অনুপাতে গড়ে জনপ্রতি ১৪ শতাংশ যায়গা রয়েছে। ফসলী জমি রক্ষা করতে ইতিমধ্যে ভূমি ব্যবস্থাপনা আইন নামে একটি আইন প্রণয়ন করা হয়েছে। ফলে এখন থেকে আর কেউই ফসলী জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন এক চিমটি জায়গা ও পতিত রাখা যাবে না। তিনি আরো বলেন এক সময় ভূমির কাজে এসেই সাধারন মানুষ বেশী হয়রানির শিকার হতো। বর্তমানে উপজেলা প্রশাসনের ভালো কর্মকর্তাদের কারণে অনেকটা হ্রাস পেয়েছে। বিশেষ করে ভূমি সহকারী কর্মকর্তাদের মাধ্যমে সেবা প্রত্যাশীরা বেশী  হয়রানির শিকার হয়। ইউএনও ও এসিলেন্ড দুইজন ভূমি সহকারী কর্মকর্তাদের কাজের নিয়মিত মনিটরিং  করে সেবার মান আরো বৃদ্ধি করার আহবান জানান তিনি।


Tag
আরও খবর