কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

গাজীপুরের শ্রীপুরে পাইটালবাড়ী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



২৬ মে শুক্রবার আছরের নামাজের পর বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মোজাম্মেল হক নূর এবং  মোঃ রাজিবুল ইসলাম রাজিব এর যৌথ উদ্যোগে মাদক বিরোধী প্রতিবাদী মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত মাদক বিরোধী প্রতিবাদী মিছিল এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আব্দুল হালিম আকন্দ। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমী মাদরাসা মসজিদের সম্মানিত ইমাম ও খতীব বরমী ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার । উপস্থিত ছিলেন আলহাজ্ব মোসলেহ উদ্দিন আকন্দ, মোঃ হিরন ব্যাপারী, মোঃ মিলন ব্যাপারী, আলহাজ্ব কুতুব উদ্দিন আকন্দ, মাওলানা মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম, হাফেজ উমর ফারুক, মোঃ জুয়েল রানা, মোঃ রাসেল মিয়া, মোঃ ইমরান শেখ, মোঃ আকাশ আহমেদ দিপু মীর, মোঃ আলমগীর, মোঃশাহাদাত, মোঃ সোহাগ আকন্দ, সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 


এ সময় উপস্থিত বক্তারা বলেন সমাজ ধংশের মূল কারণ হচ্ছে মাদক। যতক্ষণ পর্যন্ত মাদক প্রতিরোধ না করবে ততক্ষণ পর্যন্ত সমাজ ঠিক হবে না।  দেশ এবং রাষ্ট্রকে  সুন্দর এবং মানববান্ধব  সমৃদ্ধশালী  সোনার বাংলা গড়াতে হলে প্রথমেই দেশ থেকে মাদককে দূর করতে হবে। না হলে সমাজ এবং রাষ্ট্র  ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। উপস্থিত বক্তারা আরো বলেন  বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে  মাদকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম  সব সময় অতুলনীয় ভূমিকা পালন করে থাকেন। মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে মাদক এর ভয়াবহতা কমতে পারেন বলেও জানান।


উপস্থিত বক্তারা আরও বলেন  যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে  তারা উভয়েই দেশের শত্রু সমাজের শত্রু ধর্মেরও শত্রু।  অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে মানুষ কে জনসচেতনতা  করেন। হারাম এবং অশ্লীল ও শরীয়ত পরিপন্থী কোন কাজে যেন লিপ্ত না হয়  এবং এগুলো থেকে বিরত থাকার আহ্বান জানান। 
আরও খবর