ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুর গড়ে ঐতিহ্য ফিরাতে নিরাপদ আনারস চাষ উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ আনারস চাষ উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লাল মাটির গড়কে আনারসের রাজধানী ও ঐতিহ্য বলা হলেও বিষ প্রয়োগের কারণে মধুপুরের সুনাম যখন বিনষ্ট হচ্ছেছিলো ঠিক সেই মুহূর্তে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে। লাল মাটির প্রধান অর্থকরী ফসল আনারসকে বিশ্ব ব্যাপী অধিক জনপ্রিয় করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।


২৯ মে সোমবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, উত্তর সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইদিলপুর আনরস সমিতির সভাপতি একে ফজলুল হক, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মহিষমারা ইউ পি চেয়ারম্যান মহির উদ্দিন, কৃষক জামাল হোসেন, আবুল কালাম আজাদ, বীজ ডিলার ইদ্রিছ আলী কাজল প্রমুখ।


সভায় বক্তারা বলেন, বিষমুক্ত আনারস চাষ করতে হলে কৃষকদের সচেতন হতে হবে। আনারস প্রক্রিয়াজাতকরণ, রিসার্চ ইনস্টিটিউট, হিমাগার, আনারস গবেষণাগার স্থাপন জরুরি। কৃষক, কৃষি বিভাগ, প্রশাসনসহ সকলে মিলে মধুপুরের আনারসের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে। নিরাপদ আনারস কর্ণার, অনুমোদনহীন কোম্পানিকে জরিমানা, মানহীন ঔষধ পরিহার, কৃষকদের বিভিন্ন ঔষধ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আনারস চাষ করতে পারলে ধীরে ধীরে মধুপুরের আনারসের ঐতিহ্য ফিরে আসবে এমনটাই ভাবছেন সচেতনমহল। সভায় সরকারী বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে