লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আলোচনা সভা

বরিশাল বিএপির বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন।




আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ২৯ মে সোমবার সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত  রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান মহোদয়। সভার শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মহুতি দিয়েছেন তাদেরকে গভির শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় সভাপতি মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, জাতির পিতার নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব; কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর সেই নীতিতে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হিসেবে আজ শুধু বাংলাদেশে নয়, শান্তিরক্ষায় পুরো পৃথিবীতে অনন্য অবদান রেখে যাচ্ছে । শান্তিরক্ষায় আজ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন তথা সেসব দেশ পুনর্গঠনেও এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 



এর আগে সকাল ১০ঃ৩০ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক  পায়রা  উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩  উদযাপনের শুভ সূচনা করা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বরিশাল জেলা পুলিশ লাইন্স চত্বরে এসে সমাপ্ত হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন জনাব খন্দকার মনোয়ারুল হক, ATWC, PSC, অধিনায়ক, রাডার ইউনিট বরিশাল, কমান্ডিং অফিসার, ১০ এপিবিএন, বরিশাল জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁয়া, ৬২ ইষ্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক ও জিওসি মহোদয়ের প্রতিনিধি, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল, লে. কর্ণেল জনাব মোহাম্মাদ মাহবুব হাসান চৌধুরী, এলএসসি, পিএসসি, লে. কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, কমান্ডিং অফিসার, র‍্যাব-৮, বরিশাল, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের,  জেলা প্রশাসক, বরিশাল মহোদয়ের প্রতিনিধিসহ জনাব মোঃ আনোয়ার হোসেন, (CFO), ইউনিসেফ, বরিশাল, জনাব রহিমা সুলতানা কাজল, নির্বাহী পরিচালক আভাস বরিশাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর