বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা

মেহেরপুরের গাংনীতে মাদ্রাসা পড়ুয়া তিন বান্ধবী উধাও।


মেরেপুরের গাংনী থেকে তিন মাদ্রাসা ছাত্রী উধাও। গত রবিবার (২৮ মে) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনদের বাড়িতে খুজাখুজি করে সন্ধান না পেয়ে স্থানীয় বামুন্দী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে তাদের পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীরা গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মেয়ে এবং বামুন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।


এদিকে তাদের উদ্ধার করতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করছে বামুন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন। ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় ভাবে অনেক খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম বলেন, আমি শারীরিক অসুস্থতার কারনে গতকাল মাদ্রাসায় যেতে পারিনি। তবে খোঁজ নিয়ে জেনেছি আমাদের প্রতিষ্ঠানের তিন ছাত্রী সুমাইয়া,সূবর্ণা ও স্বপ্না তাদের কেও গতকাল মাদ্রাসায় উপস্থিত হয়নি এবং তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। 


স্থানীয় বামন্দী পুলিশ ক‍্যাম্প ইনচার্জ (এস আই) ইসরাফিল হোসেন বলেন, বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে গতকাল তাদের পরিবারের সাথে কথা বলেছি। পুলিশ ইতিমধ্যে তাদের খোঁজে প্রাথমিক তদন্ত শুরু করেছে তবে থানায় লিখিত অভিযোগের পরে তদন্ত আরো জোরদার  হবে।

Tag
আরও খবর