তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বিশ্বনাথে স্টানিং ইংলিশ ইন্সটিটিউট এর যাত্রা শুরু

বিশ্বনাথে স্টানিং ইংলিশ ইন্সটিটিউট এর যাত্রা শুরু


সিলেটের বিশ্বনাথ পৌর শহররে প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করেছে স্টানিং ইংলিশ ইন্সটিটিউট নামের ইংলিশ ভাষা শিখন বিষয়ক একটি প্রতিষ্ঠান ।

২৯ মে ২০২৩ ইং রোজ সোমবার বিশ্বনাথ নতুন বাজার খোরশেদ আলী কমপ্লেক্স এর ২য় তলায় অবস্থিত প্রতিষ্ঠান ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিষ্টান যাত্রা শুরু করে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিয়ে এক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। ফ্রি সেমিনারে প্রায় দেড়শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহন করে। সেমিনার শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। লটারীর মাধ্যমে কম্পিউটার,মোবাইল, স্কুল ব্যাগ, ডাইরী ও খাতা-কলম সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। লটারীতে প্রথম পুরস্কার ১টি কম্পিউটার জিতে নেন ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাসান আহমদ।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় ফ্রি সেমিনার ও প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ।

সেমিনারে ছাত্র/ছাত্রীদের ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন; সাইফোর্স মাওনা ব্রাঞ্চ ঢাকা এর শিক্ষক দেলোয়ার স্যার ও মোঃ ফাইজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল। বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন: বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, উত্তর বিশ্বনাথ উমজদ উল্লাহ কলেজের হিসাবরক্ষক আব্দুস সালাম, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি এস এম রফিক আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, শিক্ষানুরাগী এম এস রাফসান, সমাজসেবক মনির উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং মোনায়েম আহমদ। আরো বক্তব্য রাখেন: প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মারজান আলী, প্রশিক্ষক রামীম আহমদ এবং রায়হান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন; বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব, অভ্যর্থনা বিভাগের জামাল আহমদ, নাঈমা বেগম, রুবেল আহমদ সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন: ননকী পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান। গীতা পাঠ করেন; শ্বেতবী রানী নাথ।

Tag
আরও খবর