বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রামে পথশিশুদের আশ্রয়ের নামে যৌন ব্যবসা, মূলহোতা শ্রাবন্তীসহ গ্রেপ্তার চার

চট্টগ্রামে পথশিশুদের আশ্রয়ের নামে যৌন ব্যবসা, মূলহোতা শ্রাবন্তীসহ গ্রেপ্তার চার


চট্টগ্রামে   আশ্রয়ের নামে  পথশিশুদের দিয়ে যৌন ব্যবসা চালানোর দায়ে মূলহোতা  শ্রাবন্তী ওরফে হিজড়া শ্রাবন্তীসহ চার জন কে আটক করে বন্দর থানা পুলিশ । পুলিশ থানা পুলিশ জানায় -  শ্রাবন্তী দীর্ঘ দিন ধরে বন্দর থানার এছাক ডিপো সংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডের পার্শ্বে আস্তানা গাড়ে নগরীর টাইগারপাস ব্রীজ, রেল স্টেশন এলাকা থেকে ১৩/১৪ বছরের মেয়েদের লালন পালনের কথা বলে নিয়ে যায়। মা - বাপ হারা  পথশিশু, অথবা একেবারেই অনাথ মেয়ে শিশুদের কে  আশ্রয়ের কথা বলে   তাদেরকে দিয়ে   অপ্রাপ্ত বয়সেই যৌন ব্যবসা চালিয়ে  আসছে। 



খবর পেয়ে বন্দর থানা পুলিশ ২৯ মে  শ্রাবন্তীর ডেরায় হানা দিয়ে চার শিশুকে উদ্ধার করে। তাদের একজনের বয়স ১৩ বছর, অপর তিনজনের ১৪ বছর! এসময় শ্রাবন্তী হিজড়া ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা  চট্টগ্রাম খবরকে বলেন, সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকরা আসে আমাদের থানায়। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধানে পাই শ্রাবন্তীর মিনি পতিতালয়ের। ভিকটিম ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি। শ্রাবন্তী হিজড়া কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে। তার  সঙ্গে আটক  অপর চার সহযোগী হলো গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মোঃ জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারির মেয়ে মিতু আক্তার কাজল(১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)। ওসি সঞ্জয় সিনহা আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬(২)/৭/১০(১) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।



  

আরও খবর