নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশের আইসিটি, অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2023 02:21:37 am

◾বাসস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই।’



সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি সুইডিশ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।


শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি ঝুড়িকে আরও সম্প্রসারণ করতে চায়।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনা রয়েছে।


জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে।তিনি আরও বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খুবই সচেতন এবং এ বিষয়ে কাজ করছে।


শেখ হাসিনা বলেন, ‘আমরা জলবায়ুু পরিবর্তনের প্রভাব কমাতে আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করছি।’প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।



বিশ্বব্যাপী করোনাভাইরাসের উত্থান সত্ত্বেও কোভিড-১৯ মহামারী থেকে উদ্ভূত খারাপ সময়ে বাংলাদেশ থেকে কোন প্রকার ক্রয় আদেশ বাতিল না করার সুইডিশ পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।অন্যদিকে সুইডিশ ব্যবসায়ী বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে।


তিনি বলেন, আমরা গত তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছি। আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।হেলেনা হেলমারসন বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সফলভাবে দেশের অগ্রগতি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।


এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং এইচএন্ডএম-এর প্রধান আর্থিক কর্মকর্তা অ্যাডাম কার্লসন উপস্থিত ছিলেন।


আরও খবর