আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু।


আজ বুধবার (৩১ মে) আনুমানিক সকাল ৮.৩০ মিনিটের দিকে  জেলার ভূল্লীর থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।


নিহত গোলাপী বেগম (৪২) বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। তিনি সেলিম রেজা জুটমিল এর কর্মী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার এক মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনা স্থল থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে।

কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলা ও গাফিলাতির কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছিলো। বিদ্যুৎ তার পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিলো। আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।


এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ভূল্লী থানার অফিসার ইনচার্জ, (ওসি), আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর