চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 31-05-2023 08:45:42 am



মোঃ ফরমান উল্লাহ,ভ্রাম্যমান সংবাদদাতা


আজ ৩১ মে  বিশ্ব তামাক মুক্ত দিবস।"তামাক নয়, খাদ্য ফলান"এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।


বুধবার (৩১ মে) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষ্যে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।  র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, হাজী জয়নাল আবেদীন, ওবায়দুল হক ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।

Tag
আরও খবর