ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-৬

টেকনাফ থানাধীন সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা মাদক বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।


তিনি জানান, গতকাল রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ৬ মাদক কারবারী আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া জাফর আলমের ছেলে মোঃ নুরুল কবির (২৬), একই এলাকার আবুল কালামের ছেলে ওসমান গনি (৩০),আব্দুর রহিমের ছেলে দেলোয়ার হোসেন (১৯),জকির আহাম্মদের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২),নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আঃ মুনাফের ছেলে রহমত করিম (২৪),কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঢাকি ইউনিয়নের বড়কান্দা এলাকার লাল মিয়ার ছেলে মোঃ আরব মিয়া (৩৫), বলে জানা যায়। ধৃত মাদক ব্যবসায়ীরা জানায় যায় যে, তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে এবং জব্দকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা করা হয়েছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে