ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

পোলাক এবং রয়া’র নান্দনিক “আবৃত্তি সন্ধ্যা”

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 10:31:53 am

সংগৃহীত ছবি


• সোহানুর রহমান সোহাগ: 


আগামী ৫ই আগস্ট স্বপ্নীল ফাউন্ডেশনের উদ্যোগে গুলশান ক্লাবে’র প্যাটিয় হলে অনুষ্ঠিত হবে এ প্রজন্মের জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক ও আবৃত্তিশিল্পী রয়া চৌধুরীর আবৃত্তিসন্ধ্যা। অনুষ্ঠান সম্পর্কে স্বপ্নীল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পী স্বপ্নীল সজীব বলেন, আমাদের বোধের জাগরণের জন্য কবিতা আবৃত্তির আসর নিয়মিতভাবে করা উচিৎ। আমাদের মূল্যবোধের জায়গা , আমাদের শিষ্টাচার, আমাদের সংস্কৃতিকে আগামীর কাছে তুলে ধরতে এ প্রয়াস। এখানে আবৃত্তিশিল্প শুধু একা নয়, আবৃত্তির সাথে আমি যোগ করেছি, চিত্রাংকন, নৃত্য, অভিনব আলোকসজ্জা এবং আবহসংগীত। একটি শিল্পকে আকর্ষনীয় করতে আমাদের সকল শিল্পের একাত্বতা হওয়াটা বিশেষ প্রয়োজন।



অনুষ্ঠানের শুরুতে স্বপ্নীল পরম্পরার শিক্ষানবিশ অর্ধশতাধিক ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তরমম বিকশিত করো কবিতার বৃন্দপরিবেশন করবেন॥ আবৃত্তিশিল্পী রয়া চৌধুরীর কন্ঠের বিশিষ্টতা , কাব্যরুচি ও বোধবুদ্ধি প্রকাশ পায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, অভ্র ভট্টাচার্য্য ও সুবোধ সরকারের কবিতা আবৃত্তির মাধ্যমে। অপরদিকে দুইবাংলার আদৃতশিল্পী পোলাকের কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আবৃত্তি ছিল প্রেম, প্রজ্ঞাপ্রসুত অনুভবে সুষমাময় ও অর্থময়। কবি সাবরিনা রুবিনের কবিতা আবৃত্তির সাথে নৃত্য পরিবেশন করবেন শাওন ও ক্যারল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তির অনুভবে চিত্রাংকন করবেন।


উপমহাদেশের বরেণ্যচিত্রশিল্পী রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এম.পি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, সংসদ সদস্য এরোমা দত্ত।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৫ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে