দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

আন্ত:নগর দিবাকালিন নতুন ট্রেনের নাম ”নীলফামারী এক্সপ্রেস” করার দাবিতে মানববন্ধন


চিলাহাটি-ঢাকা রুটে চালু হওয়া দিবাকালীন নতুন আন্ত:নগর ট্রেনটির নাম ”নীলফামারী এক্সপ্রেস” করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলাবাসী। (১ জুন) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, মিজানুর রহমান, ভূবন রায় নিখিল, বিজয় চক্রবর্তী কাজল, আরিফা সুলতানা লাভলী, অনিমেশ রায়, রাসেল আমিন স্বপন, মোর্শেদ আযম প্রমুখ,জয়নাল আবেদীন। 


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ আমরা জবাব চাই ট্রেনের নাম ”নীলফামারী এক্সপ্রেস” নির্ধারণ করার পরও কেনো আবারও নাম পরিবর্তন করা হলো। কোন‌ শক্তির বলে নাম পরিবর্তন করা হলো আমরা তা জানতে চাই। কুড়িগ্রামের ট্রেনের নাম হয় কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনিরহাটের ট্রেনের হয় লালমনিরহাট এক্সপ্রেস, পঞ্চগড়ের ট্রেন হয় পঞ্চগড় এক্সপ্রেস তাহলে নীলফামারীর ট্রেনের নাম কেনো ”নীলফামারী এক্সপ্রেস” হবে না। আমরা দিবাকালীন নতুন ট্রেনের নাম ”নীলফামারী এক্সপ্রেস” চাই। সেই সাথে জেলার চাহিদা অনুযায়ী আসন বরাদ্দ চাই। এখন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু যদি “নীলফামারী এক্সপ্রেস” নাম করা না হয় তাহলে আমরা নীলফামারী জেলাবাসী আরও কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবো। এমনকি দাবি আদায় না হলে রেললাইনের উপর শুয়ে পড়ার হুমকি দেন বক্তারা।


মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার বাসিন্দারা। এসময় জেলার রাজনৈতিক-অরাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে দিবাকালীন এই আন্তঃনগর ট্রেনটি নিয়মিত চলাচলের শুরু হবে। ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি নতুন আন্তঃনগর ট্রেনটি চলাচলসহ ট্রেনটির নামকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিলাহাটি-ঢাকা রুটে চালু হওয়া দিবাকালীন নতুন আন্ত:নগর ট্রেনটির নাম প্রথমে ”নীলফামারী এক্সপ্রেস” করা হলেও পরে নাম পরিবর্তন করে “চিলাহাটি এক্সপ্রেস” রাখায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জেলাবাসীদের মধ্যে।

আরও খবর