কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ঐতিহাসিক টোক সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্র এগিয়ে যাচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবস্থিত টোকের ঐতিহাসিক সুলতানপুর শাহী মসজিদে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্রায় ৭শত বছর আগে ঈশা খা – মানসিংহের আমলে প্রতিষ্ঠিত লোকমুখে প্রচলিত গায়েবী মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদকে কেন্দ্র করে ইসলামী শিক্ষা বিস্তারে এগিয়ে চলেছে মাদ্রাসা নির্মাণের কাজ।


টোক সুলতানপুর দরগা পাড়া ঐতিহাসিক শাহী মসজিদ সম্পর্কে মূল কথা হলো– ৬০০ বছর  আগে,মোগল আমলে তৈরি মসজিদটি ইট আর সুরকি দিয়ে তৈরি.এক গম্বুজ বিশিষ্ট চার কোনায় চারটি ছোট ছোট মিনার,মসজিদের উত্তর ও পশ্চিম পাসে কতগুলো পুরাতন কবর আছে এগুলোকে স্থানীয় মানুষ অলি আউলিয়াদের মাজার হিসাবে জানে,মসজিদটির উত্তর পাশে ব্রহ্মপুত্র নবীর মাঝখানে একটি টিবি ছিল সেখানে পাওয়া যেত পুরাতন ইট,জনশ্রুতিতে আছে একরাত্রে দুই ভাই-বোন দুটি মসজিদ তৈরি করেছে,বোন ভাইকে বলেছিল তোমার মসজিদ থেকে আমার মসজিদ বেশি সুন্দর হয়েছে,তখন নাকি বোনের মসজিদটি ভেঙে পড়ে যায়,যা ি  টিভিতে পরিণত হয়। সেখানে কয়েক বছর আগেও টিবির নিচে ইট পাওয়া যেত।


সুলতানপুর দরগাপাড়া ঐতিহাসিক শাহী মসজিদের ৩০ বছর যাবত দায়িত্ব পালনকারী সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল আলম নজরুল এবং পাঁচ বছর যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মো. আবুল কাশেম জানান, এই মসজিদে ২০১১ সাল থেকে ৬০/৭০ জনের মতো ছাত্র নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এজন্য ২০১০ সাল থেকে মসজিদ পাশে  একটি দ্বিতল ভবন নির্মিত হয়। বর্তমানে চাহিদার প্রেক্ষিতে এই ঐতিহাসিক মসজিদের পাশে আরেকটি পাঁচতলা ভবনের দু’তলা পর্যন্ত নির্মিত হয়েছে। এখন ছাত্র সংখ্যা ২২০ জন। ওস্তাদ রয়েছেন ১২ জন । প্রধান উস্তাদ হিসেবে রয়েছেন পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদীর হাফেজ মাওলানা মো.দেলোয়ার হোসেন। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ওস্তাদ ,কর্মচারী মিলিয়ে ১৮ জন স্টাফ রয়েছেন। আবাসিক সমস্যার কারণে বেশি ছাত্র আমরা নিতে পারিনি। পাঁচ তলা বিশিষ্ট ভবনের কাজ সম্পন্ন হলে ছাত্র সংখ্যা বেড়ে যাবে। ঐতিহাসিক এই শাহী মসজিদকে ঘিরে গড়ে ওঠা মাদ্রাসায় বর্তমানে পাঁচটি বিভাগ চালু রয়েছে। এগুলো হলো – মক্তব, নূরানী, নাজেরা,হেফজ, কিতাব বিভাগ।


মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরো জানান, তিনি দায়িত্ব নেওয়ার সময় পুরাতন মূল মসজিদটিতে ৪০ জন মুসল্লী নামাজ পড়তে পারতো; এখন মসজিদ সম্প্রসারণ করার ফলে  পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। তখন মসজিদের জমি ছিল মাত্র ২৫ শতাংশ ।এখন জমি ক্রয় করার ফলে মসজিদের জমির পরিমাণ দুই একরের বেশি এবং এ মসজিদকে কেন্দ্র করে চল্লিশ শতাংশ জমির উপর গড়ে ওঠেছে গণ কবরস্থান।
মানুষের মনের নেক বাসনা পূরণ হবে বিশ্বাসে শুক্রবারে দূর-দূরান্ত থেকে আসা মানুষদের নগদ অর্থ দান, স্বর্ণ,রোপা, গরু, ছাগল, হাঁস মুরগি এসব গৃহপালিত পশু দানের অর্থ দিয়ে গড়ে উঠেছে ঐতিহাসিক এই মসজিদটির নতুন সুন্দর অবকাঠামো এবং এর পাশে মাদ্রাসা ভবন। বর্তমানে ৩৫ জন এতিম ছাত্র রয়েছে যাদের থাকা খাওয়া  সম্পূর্ণ ফ্রি এবং অন্য ছাত্রদের থেকে সামান্য পরিমাণে অর্থ আদায় করা হয়। সমস্ত ব্যয় বহন করা হয় আগত মানুষদের দানের টাকা দিয়ে। ভবিষ্যতে সরকার থেকে কোন  বড় ধরনের অনুদান পেলে ঐতিহাসিক এই মসজিদটির সৌন্দর্য বর্ধন এবং কোরআন- হাদিসের শিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। আমরা সরকারি এবং ব্যক্তি পর্যায় থেকে সকলের  সার্বিক সহযোগিতা চাই।
আরও খবর